ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে না রাখার সিদ্ধান্ত পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি ও সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকে ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন চার বই পুলিশের ভূমিকা নিয়ে আইজিপির মন্তব্য: বল প্রয়োগে সমালোচনা, না করলে দুর্বল সিন্ডিকেটের দৌরাত্ম্যে কৃষকের ন্যায্যমূল্য নেই, ক্ষুব্ধ ডাকসু ভিপি জাহাজভাঙা শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে নেওয়ার সরকারি সিদ্ধান্ত জার্মানির ঐতিহাসিক ‘ঈগলস নেস্টে’ অগ্নিকাণ্ড, আটক এক সন্দেহভাজন আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী কমলনগরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত মাহফুজ অ্যান কারসন: পুরাণ ও আধুনিকতার মেলবন্ধনে সাহিত্যের নতুন দিগন্ত

সিন্ডিকেটের দৌরাত্ম্যে কৃষকের ন্যায্যমূল্য নেই, ক্ষুব্ধ ডাকসু ভিপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঠপর্যায়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত না হওয়া এবং রাজধানীসহ বড় শহরগুলোতে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার এক বিবৃতিতে তিনি কৃষিখাতের নানা অনিয়ম ও সংকট তুলে ধরেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, একদিকে সিন্ডিকেটকে সুবিধা দিতে কৃষকদের পথে বসানো হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক স্বার্থে ‘কৃষক কার্ড’-এর মতো বিষয় সামনে আনা হচ্ছে। তিনি উল্লেখ করেন, মাঠপর্যায়ে কৃষক এক টাকায় চারটি লাউ বিক্রি করলেও ঢাকায় তা ৪০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

কৃষি উৎপাদনের প্রধান সংকটের বিষয়ে তিনি বলেন, দেশজুড়ে সারের ডিলারশিপে নজিরবিহীন দুর্নীতি ও অনিয়ম চলছে। নিয়ম-নীতি ও যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের এমপি ও প্রভাবশালী ব্যক্তিরা ১৫ থেকে ২০ লাখ টাকায় দলীয় নেতাকর্মী ও স্বজনদের কাছে ডিলারশিপ বিক্রি করছেন।

ডাকসু ভিপি আরও বলেন, এই দুর্নীতির কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না, যার ফলে উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এর চূড়ান্ত দায়ভার সাধারণ ভোক্তাদের ওপর পড়ছে, যাদের চড়া দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে।

কৃষক ও সাধারণ মানুষের স্বার্থরক্ষার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘সিন্ডিকেট ও ডিলারশিপ বাণিজ্যের মাধ্যমে গড়ে ওঠা এই মাফিয়া চক্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, কৃষকদের বাঁচাতে হবে এবং সাধারণ জনগণকে রক্ষা করতে হবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সিন্ডিকেটের দৌরাত্ম্যে কৃষকের ন্যায্যমূল্য নেই, ক্ষুব্ধ ডাকসু ভিপি

আপডেট সময় : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬