ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

নওগাঁ জেলা মহাদেবপুরে ১৪ বছরের ১ কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের ১ যুবককে আটক করেছে থানা পুলিশ।

২৬ মে মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।

আটককৃত গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।

সূত্রে জানা যায়, গত ১৯ মে মঙ্গলবার দুপুর অনুমান ১ টার দিকে ভিকটিমের বাবা মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যায়, এ সময় তাকে বাড়িতে একাকী পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ভিকটিমকে ফুসলিয়ে ও ভয় ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে, উক্ত ঘটনাটি পরবর্তীতে তার মা-বাবা বাড়িতে এলে মা সহ অন্যান্যদের বলে দেয় ভুক্তভোগী ওই কিশোরী।

এ বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত রাতে সোমবার থানায় মামলা দায়ের করেন, মামলার পর অভিযান চালিয়ে ২৬ মে মঙ্গলবার ভোরে গোবিন্দ পাহানকে আটক করে থানা পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর পর এজাহারনামীয় আসামিকে আটক করা হয়েছে, এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষা সহ অন্যান্য আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬