ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। এ সময় নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ (২৬), তার প্রতিবেশী সামিউল হোসেন (১৯), রফিক মিয়া (২২) এবং রফিকের বড় বোন আলেয়া আক্তার (৩৫)। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে শনিবার রাতে ৪০ থেকে ৪৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহাদাত হোসেন আকাশের বাড়ি ও গ্যারেজে হামলা চালায়। হামলাকারীরা রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ সময় তারা বাড়িতে থাকা ১০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি এবং নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় আকাশসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় আলেয়া আক্তার বাদী হয়ে ১১ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ঘটনাটির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

আপডেট সময় : ১১:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬