ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেককান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার একটি বিশেষ টিম ভোররাত আনুমানিক ৪টার দিকে টেককান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জনৈক জসিমউদ্দিনের ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং কিছু পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় রানু বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাছিমপুর এলাকার ফারুকের স্ত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে এবং একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রানু বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

আপডেট সময় : ১১:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬