ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১০:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

৯ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে, ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির ১ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকার ৩ যুবক সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০) মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধ ভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন, তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থান কালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

হত্যাকাণ্ডের পর নিহত সালেহ আহমেদের সঙ্গে থাকা অপর ২ যুবক তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি আরও জানায়, নিহত যুবক সহ ওই ৩ জনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত

আপডেট সময় : ১০:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬