ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি ২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

গোপালগঞ্জে যৌতুকের দাবিতে মুখে বিষ ঢেলে তরুণিকে হত্যার অভিযোগ স্বজনদের

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:২৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেমের সম্পর্কের জেরে গ্রামবাসীর উদ্যোগে বিয়ে হওয়া তরুণিকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ উঠেছে শুশুর বাড়ির লোক জনের বিরুদ্ধে।

টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের এ ঘটনায় মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মারা যান বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।

নিহত নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) ওই গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে, তার স্বামী একই গ্রামের জাফর খানের ছেলে আরিফুল খান।

স্থানীয়রা জানান, ১৫ দিন আগে আরিফুল রাতে তন্নীর সঙ্গে দেখা করতে আসলে গ্রামের লোকজন উদ্যোগ নিয়ে তাদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু আরিফুল নিজ বাড়িতে তন্নীকে নেয়নি, এ অবস্থায় রোববার তন্নী নিজে স্বামীর বাড়িতে গিয়ে ওঠে।

নিহত তন্নীর বাবা জাহাঙ্গীর খান বলেন, সোমবার তন্নী বাড়িতে এসে জানায়, শুশুর বাড়ির লোকজন তার নামে দুই বিঘা জমি লিখে দিতে বলেছে, এরপর আমার মেয়ে স্বামীর বাড়ি চলে যায়।

২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে আমার মেয়েকে আমাদের বাড়ির সামনের রাস্তায় ফেলে যায় স্বামী সহ শুশুর বাড়ির লোকজন, এর আগে তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় শুশুর বাড়ির লোকজন, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

তিনি আরও বলেন, মেয়েকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি, সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে আমার মেয়ে মারা যায়।

এ বিষয়ে অভিযুক্ত আরিফুল খানের বাড়িতে গেলে ঘর তালা বদ্ধ করে পালিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা, এ ছাড়া আরিফুলের মোবাইলও বন্ধ পাওয়া গিয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে, তবে মেয়ের পরিবারের লোকজন এখনো কোনো লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে যৌতুকের দাবিতে মুখে বিষ ঢেলে তরুণিকে হত্যার অভিযোগ স্বজনদের

আপডেট সময় : ১২:২৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬