ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান প্রেসিডেন্টের সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা স্পষ্ট: গোলাম পরওয়ার যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ আফগান পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঘর থেকে বের হতেই এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দরে নির্বাচনী পরবর্তী উত্তেজনার মধ্যে আফজাল হোসেন নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪) রাত আনুমানিক ৯ টা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের হরিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল হোসেন ঘর থেকে বের হতেই আগে থেকে ওত পেতে থাকা এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত Baraka General Hospital Madanpur-এ ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনী পরবর্তী বিরোধের জেরে এ হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘর থেকে বের হতেই এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম

আপডেট সময় : ০১:২৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬