ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড রায় ঘোষণা দোকান উচ্ছেদ নিয়ে ২ গোষ্ঠীর রণক্ষেত্র, নারী সহ আহত ২০ যশোরের বাঘারপাড়া উপজেলা ক্ষেত্রপালা বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভারদের অনিয়ম, চরম ভোগান্তিতে যাত্রীরা নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর আহত ১০ পরশুরামে মাদক মামলার আসামি ফাতেমা গ্রেফতার কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত গোপালগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে ১ শিশুর মৃত্যু কুমিল্লায় বাস এর সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

মানুষের সেবার জন্য, (রমেক) হাসপাতালে আর কোনো সিন্ডিকেট থাকবে না: রংপুরে স্বাস্থ্যমন্ত্রী

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৩৯০ বার পড়া হয়েছে

মানুষের সেবার জন্য, (রমেক) হাসপাতালে আর কোনো সিন্ডিকেট থাকবে না: রংপুরে স্বাস্থ্যমন্ত্রী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আর কোনো সিন্ডিকেট থাকবে না। হাসপাতাল মানুষের সেবার জন্য, যারা বাধা সৃষ্টি করবে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে নবনির্মিত ১০০ শষ্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল মানুষের সেবার জন্য। আমরা সেই সেবা নিশ্চিত করতে চাই। রংপুর বিভাগে সর্ববৃহৎ হাসপাতাল ও সর্বোচ্চ আধুনিক যন্ত্রপাতি আছে। এরপরও কেন সেবা পাবে না মানুষ। তাই নিশ্চিত করতে চাই, যারা বাধা দেবে তাদের আমরা রাখবো না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রংপুরে ভালো সেবার উদ্দেশ্যে ১০০ শষ্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল নির্মিত হয়েছে। এখানে প্রায় ৮০ বেডে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের মেশিনারিজ আছে। প্রয়োজনে আরও মেশিনারিজ ও জনবল নিয়োগ করা হবে, নবনির্মিত হাসপাতালটিতে যতদ্রুত সম্ভব আনুষ্ঠানিক সেবা শুরু করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, রংপুর নগরীর সাবেক সদর হাসপাতালের প্রায় ২ একর জমির ওপর শিশু হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়েছে। মূল হাসপাতাল ভবনের ৩ তলা পর্যন্ত প্রতি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। এছাড়া নির্মাণ করা হয়েছে ৩ তলাবিশিষ্ট সুপারিন্টেনডেন্ট কোয়ার্টার। ৬ষ্ঠ তলায় ডক্টরস কোয়ার্টার। নিচতলায় গাড়ি পার্কিং। ২য় তলা থেকে ডাবল ইউনিট।

৬ তলা বিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। দ্বিতলবিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টারও আছে। এছাড়া বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের জন্য নির্মাণ হয়েছে একটি ভবন। এতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানুষের সেবার জন্য, (রমেক) হাসপাতালে আর কোনো সিন্ডিকেট থাকবে না: রংপুরে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩