ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় পিকআপ ও সারবোঝাই ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৪ হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘বড় ভুলের’ সতর্কবার্তা ইরানের গাজীপুরে আইনজীবীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার নির্দেশ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন: চিফ হুইপ ইরানে বড় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প? বাড়ছে সংঘাতের আশঙ্কা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বিআইডিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চিলমারী বন্দরে ২৮ পর্যটক নিয়ে প্রমোদতরী গঙ্গাবিলাশ

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬০ বার পড়া হয়েছে

চিলমারী বন্দরে ২৮ পর্যটক নিয়ে প্রমোদতরী গঙ্গাবিলাশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে চিলমারী নৌবন্দরে অবস্থান করছে আন্তর্জাতিক পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গাবিলাশ।

২৮ পর্যটক নিয়ে (১৫ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় চিলমারী নদী বন্দরের ব্রহ্মপুত্র নদে নোঙর করে। পরে নদের মাঝে নোঙর করা প্রমোদতরীতে পর্যটকরা রাত্রিযাপন করে। আজ (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে প্রমোদতরী থেকে স্পিড বোর্ডে করে বন্দরে এসে মাইক্রোবাসে করে রংপুরে যাত্রা শুরু করেন।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, প্রমোদতরীর পর্যটকরা বৃহস্পতিবার দিনব্যাপী রংপুরের তাজহাট প্যালেস, রংপুর জাদুঘর ও ডিমলা কালী মন্দিরসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে। পরিদর্শন শেষে সন্ধ্যায় চিলমারীতে ফিরে প্রমোদতরীতে রাত্রিযাপন করবে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রমোদতরীটি ভারতের আসাম রাজ্যে ডীব্রুগরের দিকে যাত্রা শুরু করবে।

পর্যটকরা বন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবার রহমান ও উপজেলা চেয়ারম্যান রোকনুজ্জামান শাহীন।
বাদশাহ্ সৈকত

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এ প্রমোদতরীটি চলতি বছরের গত ৬ জানুয়ারি ভারতের বারানসি থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২৭ নদ-নদীর ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশের চিলমারী হয়ে ভারতের আসাম রাজ্যের ডীব্রুগর গিয়ে যাত্রা শেষ করবে। এ প্রমোদতরী প্রতিজন পর্যটককে গুণতে হয়েছে ১২ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপী।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবার রহমান জানান, প্রমোদতরীটি বুধবার সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে এসে পৌঁছায়। পরে পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। পর্যটকরা রংপুরের কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করে আজ সন্ধ্যায় ফিরে এসে প্রমোদতরীতেই রাত্রী যাপন করবেন। শুক্রবার সকালে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করবে।

এদিকে চিলমারী নৌ-বন্দরে অবস্থান করা প্রমোদতরীটি দেখতে আসছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিলমারী বন্দরে ২৮ পর্যটক নিয়ে প্রমোদতরী গঙ্গাবিলাশ

আপডেট সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩