ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু, আহত বহু দিনাজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলগামী শিশুর এসেট প্রকল্পে হরিলুট, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে অংশ নিল ২৫ হাজার শিক্ষার্থী দুই ধাপে বাস্তবায়ন হবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো মিল্কিওয়ের বাইরে প্রথমবার নক্ষত্রধারার সন্ধান, মিলবে ডার্ক ম্যাটারের সূত্র চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় ২ শিক্ষার্থী নিহত ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করে পদ হারালেন রুশ অর্থনীতিবিদ ক্লেপাচ বাদ পড়া এলাকায় ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

নোয়াখালী বিভাগ এর দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ঢাকা জাতীয় প্রেসক্লাবে সামনে ১২ অক্টোবর রবিবার সকাল ৯টার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১ দফা দাবিতে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন, এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবে সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিতে শুরু করেন কয়েক হাজার শিক্ষক।

পুলিশ দুপুর ১ টা দিকে ঢাকা জাতীয় প্রেসক্লাবে সামনে এসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনুরোধ করেন সড়ক অবরোধ ছেড়ে দিতে তাদেরকে বলেন শহীদ মিনারে অবস্থান নিতে সড়ক অবরোধ করে এতে করে সাধারন মানুষের অনেক সমস্যা হচ্ছে, পুলিশ কথা মানতে রাজি হলেন না এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

পুলিশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে, এছাড়া এসময় তাদের ছত্রভঙ্গ করতে পর পর পাঁচটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, সেই সঙ্গে রঙিন পানি ছুড়তে দেখা গেছে।

তাদের সরিয়ে দিতে দুপুর পৌনে ২টার দিকে এ লাঠিচার্জ ও পানি-সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু হয়।

আফজাল নামে এক শিক্ষক বলেন, আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে পণ্ড করে দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা কোনোভাবেই কাম্য নয়, প্রয়োজনে আমদের লাশ যাবে, আমরা সরব না,
আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে দেব।

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে দাবি আদায়ে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ

আপডেট সময় : ১০:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫