ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর স্পেনে বিশেষ সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার রংপুরঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুরঃ

আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিভিন্ন সূত্রে জানা যায়,আজ দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পর সেখানে উৎসুক জনতা ভিড় করছে।

রিপোর্ট লেখা পযর্ন্ত এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, তিনি এখন বাইরে আছেন। এ বিষয়ে তিনি আপাতত কিছু বলতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫