ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামিটের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু, এক্সিলারেটে নতুন কারিগরি ত্রুটি রাঙামাটির বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও জ্বালানি সহায়তা নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ঢাকা দিবস উপলক্ষে ডিএসসিসির বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত ইতালিতে নিহত তিন বাংলাদেশির লাশ নোয়াখালীতে, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত গ্রেফতার অভ্যন্তরীণ কোন্দল ও ভূ-রাজনীতির চাপে অস্তিত্ব সংকটে মুসলিম ব্রাদারহুড সীতাকুণ্ডে শিপইয়ার্ড দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেট এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৩৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেট এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানান আয়োজন আর উৎসব উদ্দীপনায় উদযাপিত হলো সিলেটের মাঠিতে এক টুকরো ব্রাহ্মণবাড়িয়ার প্রাণের সংগঠন”ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি”এর নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান।

গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মিতা কমিউনিটি সেন্টারে শতশত সিলেটের বুকে ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দারা মিলিত হন এই উৎসবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেট এর নব নির্বাচিত সভাপতিঃ অবঃ পুলিশ হাজী আব্দুল আওয়াল এর সভাপতিত্বে বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী সৈয়দ সাইমুম আনজুম ইভান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নগরীর অভিভাবক মেয়র আরিফুল হক চৌধুরী।

এবছর অনুষ্ঠানের আগে সংগঠনের পক্ষ থেকে”তিতাস” নামক স্বরনিকা প্রকাশ,মোড়ক উন্মোচন, আলোচনা সভা, সম্মাননা প্রদান শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শুরুতেই কোরআন তিলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলজিইডি মন্ত্রণালয়ের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবু বিপুল বণিক, সহকারী পুলিশ সুপার (মোগলা বাজার সার্কেল ) রূপক কুমার সাহা,নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন ,টুপের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহাম্মদ,সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ ইউনুছ মিয়া, সংগঠনের উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির।

বক্তারা সিলেটের মতো একটি ব্যস্ততম শহরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির বিভিন্ন উল্লেখযোগ্য কাজের চিত্র তুলে ধরে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি কিভাবে শুরু থেকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে,আমি এই সমিতির আজীবন সদস্য হিসেবে থাকতে পারায় আমি গর্বিত।
আমাদের সন্তানদের জন্য আরো নতুন নতুন কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা দরকার।
আমি মনে করি সম্মানিত নেতৃবৃন্দ সেই দিকে একটু খেয়াল দিবেন।
আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।

উল্লেখ্য মেয়র আরিফুল হক চৌধুরী পরে ব্রাক্ষণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির জন্য তিনি তার মেয়াদের মধ্যেই একটি স্থায়ী কার্যালয় করে দেয়ার ঘোষণা দেন।

পরে সবাই নৈশভোজে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেট এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৩:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩