ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত চাকরির বেতন ও বাসা ভাড়া নির্ধারণে মানুষের হয়ে লড়বে এআই বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের মা ইলিশ রক্ষায় ১১১ সংসদ সদস্যকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে পিটুনি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী কুয়েতের গৃহকর্মীর ৮৬.১ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

খালাস বহাল: জিয়া চ্যারিটেবল মামলায় সুপ্রিম কোর্টের রায়

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

খালাস বহাল: জিয়া চ্যারিটেবল মামলায় সুপ্রিম কোর্টের রায়

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায় বহাল রেখেছেন।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, হাইকোর্ট ২০২৩ সালের ২৭ নভেম্বর এই মামলায় দেওয়া সাত বছরের দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস দেন।

২০১৮ সালের অক্টোবরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। অভিযোগ ছিল, তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের তহবিল ব্যবহারে অনিয়ম করেছেন। মামলায় আরও তিন আসামি—তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, তার একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান—একই মেয়াদে সাজা পান।

রায়ের সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা এবং ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়।

খালেদা জিয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন, এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন করে। শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া খালাসের রায়ই বহাল রাখেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়া একে একে সব মামলা থেকে খালাস পান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালাস বহাল: জিয়া চ্যারিটেবল মামলায় সুপ্রিম কোর্টের রায়

আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫