ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব

আক্কেলপুর রাস্তার পাশের পুকুর থেকে লাশ উদ্ধার

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৭০৯ বার পড়া হয়েছে

আক্কেলপুর রাস্তার পাশের পুকুর থেকে লাশ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তার পাশের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের তেমাড়িয়া পাকড়দাড়িয়া গ্রামের।
নিহত ওই ব্যক্তি রায়কালী ইউনিয়নের চিয়ারিগ্রাম পশ্চিম পাড়ার খলিলুর রহমানের ছেলে শহীদুল ইসলাম(৪৫)। পরিবারের দাবী তিনি দীর্ঘদিন ধরে এপিলেপসি (মৃগী) রোগে আক্রান্ত ছিলেন। সরেজমিনে গিয়ে পরিবার, স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শহীদুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। রবিবার দুপুরে আনুমানিক ২ টা ৩০ মিনিটে স্থানীয় এক গাছী গাছ থেকে খেজুরের রস সংগ্রহের কাজে গিয়ে রাস্তার পাশের খালে একটি বাই সাইকেলের একটি চাকা ও লুঙ্গির কিছু অংশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়দের সহায়তায় সাইকেল ও লুঙ্গি পরিহিত ওই ব্যক্তিকে তোলার পরে দেখেন পাশর্বর্তী গ্রামের শহীদুল ইসলাম। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
গাছী শাহীন জানান, আমি দুপুরে খেজুর গাছে ওঠার পরে সাইকেলের একটি চাকা এবং লুঙ্গির কিছু অংশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেই। পরে সকলেই মিলে তার দেহ তোলা হয়।
নিহতের মা শাহীদা বেগম বলেন,আমার ছেলে অনেক দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রায় প্রায় অসুস্থ হতো। কয়েকদিন আগেও মরে যায়ার মতো অবস্থা হয়েছিল।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সাথে কথা বরে জানা যায় তিনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। হটাৎ শারিরীক সমস্যা হওয়ায় হয়তো সে পানিতে পরে মারা গেছে। কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আক্কেলপুর রাস্তার পাশের পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩