ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী কলেজে রুমমেটের দ্বন্দ্বে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’ চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, ইতালিতে সফল অস্ত্রোপচার আয়াসের জামিন শুনানি চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু ৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণ অপরিহার্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার (১৪ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অবহিতকরণ সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) পরিচালিত ‘রূপান্তরমূলক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে নারীর ক্ষমতায়ন ও জ্ঞান বৃদ্ধি’ (শক্তি) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম, সমাজসেবক এরফান আহমেদ সোয়েন এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে দায়িত্ব নির্ধারণ এবং পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ বলেন, নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল বহুমুখী জীবিকার সুযোগ তৈরি করা জরুরি। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কৃষিপণ্য উৎপাদন ও সংশ্লিষ্ট কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে পারলে উপকারভোগীরা আরও উৎসাহিত হবেন। তবে এসব উদ্যোগের সুফল টেকসই করতে সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেক জেলের মৃত্যু বা নিখোঁজের কারণে তাদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে। এসব পরিবারের সদস্যদের স্মার্ট কৃষি এবং জলবায়ু সহনশীল বিকল্প জীবিকার সঙ্গে যুক্ত করা গেলে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব হবে। তিনি উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নারী ও যুবদের দক্ষতা বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব

আপডেট সময় : ০৪:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬