ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত বাবার ভয়ে থানায় আশ্রয় নিল ১১ বছরের শিশু নিয়মিত ব্রাশ করার পরেও কেন মুখে দুর্গন্ধ হতে পারে? ফরিদপুর ও নোয়াখালীতে পৃথক স্থানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা দিল্লিতে তালেবানের প্রথম প্রকাশ্য আয়োজন, অংশ নিল ভারত ধামরাইয়ে এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল ডারউইনে জয়ের পর সতীর্থদের আবেগঘন বার্তা দিলেন মুশফিক শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিমি এলাকায় তীব্র যানজট পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত

জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

মঙ্গলবার (২৭ এ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের দস্তপুর ভাটার মোড় এলাকা থেকে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের মাসুম সাজ্জাদের ছেলে শিশির (১৯) একই গ্রামের এনামুল হকের ছেলে ওমর আলী (২০) খাসবা গুড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (১৯) ও ধলু হোসোনের ছেলে লিমন হোসেন (১৯)।

সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতে খালি পিকআপভ্যান নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনও মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনও যাত্রীদের খুন করে লাশ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

এবিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুরানাপৈলের দস্তপুর ভাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো চাকু, লোহার তৈরি পাইপ ও প্লাস্টিকের দড়ি জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৫:০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪