ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্বার্থের সংকট মেঘনায় ইলিশের আকাল, কর্মহীন ভোলার তজুমদ্দিনের পাঁচ হাজার জেলে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন চন্দনাইশের আওয়ামী লীগ নেতা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প নরসিংদীর শিবপুরে উৎপত্তিস্থল, ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি চোরাচালান বিরোধী আভিযানিকদল ইসহাকের ঘের নামক স্থানে বেড়িবাঁধের পার্শ্বে জঙ্গলের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে কাঞ্জরপাড়া এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা প্লাস্টিকের বস্তাটি ফেলে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল উক্ত স্থান থেকে প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে তার ভেতর থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

অপরদিকে,একইদিনে বিজিবি’র টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ বিওপি’র টহলদল তাদের দায়িত্বপূর্ণ হ্যাচারখাল নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে।

উক্ত অভিযানে মাদক পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ

আপডেট সময় : ১২:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩