ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডারউইনের মিচেল স্ট্রিটে অলস দুপুরে বাংলাদেশ দলের আড্ডা বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করল স্পাইডার-ম্যান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সৌরবিদ্যুতে চার্জ হবে ই-রিকশা, ঢাকায় থাকবে আট জোনের আলাদা রং গাজায় ৪৮ ঘণ্টায় ৫ ফিলিস্তিনি নিহত, অব্যাহত ইসরাইলি আগ্রাসন শতভাগ জিপিএ-৫ পেতে অনিয়মের অভিযোগ: নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ রেললাইনে পানি: ৪ ঘণ্টা ধরে আটকে চবির দুই শাটল ট্রেন ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষ্মণন বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

বৃদ্ধা মা সকিলা বিবির ঠাঁই হলো হাসপাতালে

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৩০৮ বার পড়া হয়েছে

বৃদ্ধা মা সকিলা বিবির ঠাঁই হলো হাসপাতালে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃদ্ধা মা সকিলা বিবি (৭৫) জানান, তার ছেলে এবং ছেলের বউ হাতে কাপড়ের ব্যাগ ধরিয়ে দিয়ে একটি গাড়িতে উঠিয়ে দেন এবং চলে যেতে বলেন, আর ফিরে না আসার কথাও বলেন। বৃদ্ধার ঠিকানা হয় ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে হিলির একটি বাড়ির সামনে। নিজের এবং সন্তানের নাম বলতে পারলেও, তিনি বলতে পারছেন না নিজের পুরো ঠিকানা। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া এবং গণমাধ্যম কর্মীরা।

হাতে কাপড়ের ব্যাগ ধরিয়ে দিয়ে তাড়িয়ে দেয়া সেই বৃদ্ধা মা সকিলা বিবিকে (৭৫) দিনাজপুরের হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ৭৫ বছর বয়সী সেই বৃদ্ধার বিষয়ে সময় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। আমি (২১ জুলাই) শুক্রবার বিষয়টি জেনেছি। জানার পর জেলা প্রশাসককে অবগত করেছি। তাছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাকেও আমি বিষয়টি জানাই। সব থেকে বড় কথা বৃদ্ধা দীর্ঘ সাত দিন থেকে একই জায়গায় খেয়ে না খেয়ে অবস্থান করছেন। তার শরীরের অবস্থা অত্যন্ত দুর্বল। তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত যে কয়দিন বৃদ্ধার পরিবারের খোঁজ না পাওয়া যায়; সে কদিন তিনি হাসপাতালেই থাকবেন।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস জানান, নির্বাহী কর্মকর্তা সঙ্গে আলোচনা করেই ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃদ্ধার বিষয়ে জানার পর আমি নিজেই মর্মাহত। তিনি হাসপাতালে থাকলে বেশ ভালো থাকবেন; বর্তমানে তার শরীর অনেক দুর্বল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃদ্ধা মা সকিলা বিবির ঠাঁই হলো হাসপাতালে

আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩