ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়নের পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: কাজী মামুন

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ০৯:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের উন্নয়নের পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: কাজী মামুন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান অনস্বীকার্য। জাতি তার অবদান কখনো ভুলবে না। রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর পল্লীবন্ধু এরশাদ ৬৮ হাজার গ্রাম বাংলাকে নতুন করে সাজিয়েছিলেন। ঘুমন্ত বাংলাদেশকে উন্নয়নের চাবুক মেরে জাগ্রত করে তুলেছিলেন তিনি। আজও বাংলাদেশের প্রতিটি প্রান্তরে তার উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান।

তিনি আজ সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ জে কে হল মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতির ভাষনে একথা বলেন।

সভাপতির ভাষণে কাজী মামুন আরো বলেন, জাতীয় পার্টি ক্ষমতা হস্তান্তরের পর যারা ক্ষমতা এসেছে, অপরাপর রাজনৈতিক দলগুলো পাল্লা দিয়ে এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড, দেশ গঠনে তার অবদানকে অস্বীকার করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। কিন্তু বাঙালি জাতির হৃদয় থেকে এরা এরশাদের নাম মুছতে পারেনি। তাই আজও বিশ্ব রোড, বিজয় সরণিসহ দেশের উন্নয়ন কর্মকাণ্ড যখনি জনতার চোখে পড়ে তখনই তাদের এই উন্নয়নের রূপকার পল্লীবন্ধু এরশাদের কথা মনে পড়ে। তিলোক্তমা ঢাকা নগরীর রূপকার পল্লীবন্ধু এরশাদ নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আমরা এরশাদের কর্মীরা তার আদর্শ বাস্তবায়ন করে নিজেরা সংগঠিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় জাতীয় পার্টি অধিষ্ঠিত করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

স্মরণ সভায় উপস্থিত হয়ে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে পল্লীবন্ধু এরশাদের প্রতি শ্রদ্ধা জানান পাকিস্তান দূতাবাসের কালচারাল সেক্রেটারি আনিল আজগার কালহোরো।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, বাংলাদেশ নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি মাওলানা ডঃ গোলাম কিবরিয়া, জাতীয় পার্টির উপদেষ্টা হাফসা সুলতানা, ভাইস চেয়ারম্যান শাহ আলম তালুকদার, যুগ্ম মহাসচিব পীরজাদা সৈয়দ জুবায়ের, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, এডভোকেট আবু সালেহ চৌধুরী, শামসুল আলম, সৈয়দ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম পাভেল, এডভোকেট কবির আহমেদ, খালেদ হোসেন অনিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়িকা হক, কেন্দ্রীয় নেতা নাজমিন সুলতানা তুলি, মিজানুর রহমান, আজমল হোসেন জিতু, জিয়াউর রহমান জয়, ফারুক সরকার, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, মহসিন হোসেন রানা, ডাক্তার আলাউদ্দিন আল আজাদ, শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম প্রমূখ।

স্মরণ সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন পীরজাদা মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের উন্নয়নের পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: কাজী মামুন

আপডেট সময় : ০৯:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫