ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ ৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান

রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান, ২টি তাজা কার্তুজসহ মোছা. সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ জুুন) সকালে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গত রোববার (২ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের সুমি খাতুনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমি খাতুন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের মীর আ. রাজ্জাকের মেয়ে। জানা গেছে, সুমি খাতুনের স্বামী একজন ব্যক্তিকে অস্ত্রের ব্যাগটি তার বাড়ির বারান্দায় রাখার জন্য বলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই ব্যাগ বহনকারী ব্যক্তি বাসার মধ্যে ঢুকে বারান্দায় গিয়ে কাউকে ডাকাডাকি করে, পরে ব্যাগ বারান্দায় রেখে সে চলে আসে। এর কিছুক্ষণ পরেই একজন মহিলা ঘরের ভেতর থেকে বের হয়ে এসে ব্যাগ হাতে নেয় এবং ব্যাগের ভেতর কি আছে তা দেখে তারপর সেটি নিয়ে ঘরের ভেতরে চলে যায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ আরেক প্রতিবেশী এক মহিলাকে সঙ্গে নিয়ে পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। পরে ওই মহিলার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার নারী তার স্বামীর সঙ্গে যোগসাজশে অস্ত্রটি অন্যত্র হস্তান্তরের জন্য নিজের হেফাজতে নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে। আর পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫