দীর্ঘ ১৮ বছর পর জলঢাকায় আসছেন তুহিন। উপজেলা বাসীর মাঝে উৎসবের আমেজ
- আপডেট সময় : ১১:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

বুরো চিপ রংপুর বিভাগ
দীর্ঘ ১৮ বছর পর আগামী শনিবার (১৭ মে) নিজ জেলা নীলফামারীতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
ইঞ্জিনিয়ার তুহিনের নিজ জেলায় আগমন ঘিরে নীলফামারীর জলঢাকা উপজেলার মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে আগামী সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকায় তুহিনের আগমন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জলঢাকা সরকারী হাইস্কুল মাঠে গণসংবর্ধনার আয়োজন করেছে। এই গণসংবর্ধনাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
এদিকে এ গণ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে শহর জুড়ে চলছে মাইকিং সহ প্রচার প্রচারণা। উপজেলা ও জেলা বিএনপি সূত্রে জানা গেছে, শাহরিন ইসলাম তুহিন শনিবার সকাল ১১টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর দুপুর ১২টায় তিনি নীলফামারীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ।
জলঢাকা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম জানান, দীর্ঘ ১৮ বছর পর আমাদের অভিভাবক তুহিন ভাই নিজ জেলায় সহ সোমবার আমাদের উপজেলায় আসছেন। তাকে বরণ করে নিতে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও সাধারণ মানুষের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হবে। তিনি আরও বলেন, “তুহিন ভাই আমাদের হৃদয়ের স্পন্দন। তাকে ঘিরে জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি আজ উজ্জীবিত।
এছাড়া সোমবার ইঞ্জিনিয়ার তুহিন ডিমলা হয়ে জলঢাকায় গণসংবর্ধনার পাশাপাশি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ, সহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তিনি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন বলেন, “তুহিন ভাইকে শুধু বরণ করে নেওয়াই নয়, তাকে এক নজর দেখার এবং তার কথা শোনার জন্য এই এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।। তিনি আরও জানান বিগত সরকারের অন্যায় অত্যাচার আর উন্নয়নের নামে লুটপাটের রাজনীতি করে তুহিন ভাইর বিরুদ্ধে যে ২টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তা শুধু হয়রানি করার জন্য এবং সেগুলোর কোনো ভিত্তি নেই।” তিনি আরও বলেন, তুহিন ভাই জলঢাকায় আগমনে নতুন করে উজ্জীবিত হবে বিএনপির রাজনীতি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন জানান, ৫ আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনও বিভিন্ন জায়গায় বসে রয়েছে,। যার কারণে তুহিন ভাইর নামে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলায় আদালতে আত্মসমর্পণ করলেও প্রথমে তাকে জামিন দেওয়া হয়নি। তবে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি মুক্ত হয়েছেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, “দীর্ঘ ১৮ বছর পর তুহিন ভাই আসছেন আমাদের মাঝে। তিনি আমাদের নেতা ও অভিভাবক । ফ্যাসিস্ট শেখ হাসিনা তার প্রতি অন্যায় আচরণের মাধ্যমে বিএনপিকে শেষ করতে গিয়ে শেখ হাসিনা নিজেই শেষ হয়ে দেশ থেকে পালিয়েছেন”। তিনি আরও বলেন,তুহিন ভাইর কারামুক্তিও জলঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে এই এলাকার মানুষ তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ।
দলীয় সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ২টি মিথ্যা-ভিত্তিহীন ও সাজানো মামলায় তুহিনের ২১ বছর সাজা হয়েছিল। গত ২২ এপ্রিল তিনি আমেরিকা থেকে ঢাকার নিজ বাসায় আসেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ২৯ এপ্রিল ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার মুক্তির দাবিতে নিজ জেলা নীলফামারী ছাড়াও রংপুর ও ঢাকায় আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ৮ মে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।






















