ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

ধনবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন

শ‌হিদুল ইসলাম: ধনবাড়ী প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় : ১০:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে

ধনবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ‌হিদুল ইসলাম: ধনবাড়ী প্রতি‌নি‌ধি

আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মহান বিজয় দিবস উপলক্ষে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজ‌নে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠি খেলা। আবহমানকাল ধরে মানুষের বিনোদনের খোরাক যুগিয়েছে এই লাঠিখেলা। কিন্তু কালের বির্বতনে মানুষ ভুলতে বসেছে এই লাঠিখেলা।

সোমবার (১৬ ডি‌সেম্বর) বেলা ১২টায় ধনবাড়ী উপজেলা চত্বরে ঢাঁক-ঢোলের বাজনায়, গানের তালে তালে এ আনন্দময় উৎসবের আয়োজন করা হয়।

ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই লাঠিখেলা ঘিরে স্থানীয়দের মাঝে ছিলো উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা। যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূ‌মিকা । নিয়মিত এই ধরনের আয়োজনের দাবি দর্শকদের।

ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন,গ্রামীণ খেলাধুলা কমে যাওয়ায় যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন। বিপথগামী যুব সমাজের মাদকাসক্ত ও মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে, যুক্ত করবে সম্প্রীতির বাঁধনে।

খেলোয়াররা জানান, ঐতিহ্যকে ধরে রাখতে তারা এখনও টিকিয়ে রেখেছেন লাঠিখেলা। বংশ পরস্পর তারা লাঠিখেলায় অংশ নেন। এধরণের আয়োজনে লাঠিখেলার খেলোয়াররা খুবই আনন্দিত এবং আরো আয়োজনের প্রত্যাশা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধনবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন

আপডেট সময় : ১০:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪