ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা রাজশাহী কলেজে রুমমেটের দ্বন্দ্বে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’ চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা

বাজারে ভালো দাম না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন আলুচাষিরা

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর 

বাজারে ভালো দাম না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের আলুচাষিরা।

পরিপক্ব হওয়ায় শ্রমিক লাগিয়ে ক্ষেতের আলু উত্তোলন শুরু করেছেন কৃষকরা। উৎপাদিত আলু বস্তায় ভরে কেউ কেউ বিক্রি করলেও অনেকেই নিয়ে যাচ্ছেন হিমাগার ও বাড়িতে।

গত বছরের লোকসান পোষাতে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ করেছেন কুড়িগ্রামের কৃষকরা। অনুকূল আবহাওয়ায় উৎপাদন ভালো হলেও শুরুতেই বাজারে দাম পড়ে যাওয়ায় হতাশ তারা।

রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার আলুচাষি সাইফুল ইসলাম জানান, গত বছর আলুতে লস হয়েছে। ভেবেছিলাম এবার ভালো দাম পাওয়া যেতে পারে। কিন্তু এবারও একই অবস্থা। শেষ পর্যন্ত ভালো দাম পাওয়া না গেলে আগামীতে আলু আবাদ করবো না।

সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের কৃষক সবুজ মিয়া জানায়, বাজারে বর্তমানে আলুর কেজি ৯ থেকে ১০ টাকা। আর প্রতিকেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ১৭ থেকে ১৮ টাকা। সরকারিভাবে বিদেশে আলু রফতানির মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে আলুর আবাদ কমে আসবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. মেহেদী হাসান জানান, এ বছর জেলায় আলুর উৎপাদন ভালো হওয়ায় দাম কমেছে।  উৎপাদিত আলুর ভালো বাজার মূল্য পেতে হিমাগারের পাশাপাশি দেশীয় পদ্ধতিতে ৩ থেকে ৪ মাস সংরক্ষণ করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাজারে ভালো দাম না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন আলুচাষিরা

আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬