ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাকিবকে পেছনে ফেলে অনন্য রেকর্ডের মালিক মুশফিকুর রহিম ইউরোপিয়ান সুপার কাপ জয় পিএসজির, অ্যাস্টন ভিলাকে হারালো ২-১ গোলে ভারতে সাত মাসে ৪৪ মুসলমান হত্যা, চরম সহিংসতায় ২০২৬ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদায়ী বার্তা দিলেন ছাত্রদল সভাপতি রাকিব রোববার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, জেলাজুড়ে সাজ সাজ রব বাংলাদেশের বিপক্ষে টেস্টে মিচেল স্টার্কের অনন্য বিশ্বরেকর্ড বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, নিশ্চিত হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে যাত্রা শুরু বিআইএসটি টেক্সটাইল ক্লাবের কুষ্টিয়ায় ১৫০ জন ভ্যান ও রিকশা চালককে ছাতা উপহার স্বাবলম্বী হতে সুন্দরবনের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ছাগল

ঝালকাঠিতে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৪০৩ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে নৈকাঠি (পালবাড়ি) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলো রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে মো. আলি হায়দার মহারাজ (৫৩) ও আংগারিয়া এলাকার মৃত নাজেম আলী তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন শাহিন (৫৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বসুন্ধারা গ্রুপের গ্যাসের সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান (খুলনা মেট্রো উ-১১-০১৪৫.) পিরোজপুর থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক রাজাপুর থেকে একটি মোটরসাইকেলে দুই আরোহী পিরোজপুর যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৬:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩