ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন আক্রান্ত

নিরেন দাস,বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২২০ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন আক্রান্ত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন সাপুড়েসহ তিন ব্যক্তি। এদের মধ্যে গুরুতর আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও পৌর শহরের মণ্ডলপাড়া মহল্লার মৃত আব্দুল করিমের ছেলে সেহেল রানা ওরফে শিমু (৪৫) সাপের কামড়ে আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, সকাল ৭টার দিকে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত কোরবান আলী প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৫৪) বাড়ির বাইরে ছোট একটি সাপের কামড়ে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

অন্যদিকে, গত রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন (৩৫) মাত্রাই বাজারে আরেক সাপুড়ে আব্দুল খালেকের ব্যাগ থেকে সাপ বের করে নেওয়ার সময় কামড়ে আক্রান্ত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাপের কামড়ে আক্রান্ত কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন বলেন, ‘আমি জীবনে অনেক সাপে কামড়ানো জটিল রোগীকে সুস্থ করেছি। আজ সাপের কামড়ে আক্রান্ত হয়ে নিজের চিকিৎসা করতে পারি নাই। আমি নিজেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। সাপের কামড়ের কী যন্ত্রণা বুঝতে পারছি।’

জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শহীদ হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সোহেল রানা নামে এক রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। রোগীদের চিকিৎসা চলছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন আক্রান্ত

আপডেট সময় : ১১:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪