ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২ যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫ জাল টাকার নোট সহ গ্রেফতার-৭ ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১ চাঁদপুর ল কলেজের পরীক্ষা কেন্দ্র পুনরায় চাঁদপুরে স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন  ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পরশুরামে বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২

শেরপুরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

শেরপুরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আসামির নাম স্বপন মিয়া (৩১)। তিনি গাইবান্ধা জেলার টিনদহ এলাকার মুসা মিয়ার ছেলে।
বুধবার বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) শেরপুরে ৭ বছরের ওই শিশুকে আসামি স্বপন মিয়া ফাঁকা বাড়িতে জোড়পূর্বক ধর্ষণ করে। তখন শেরপুর থানায় শিশুটির পরিবার একটি মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর আসামিকে ধরতে র‍্যাবের চৌকস টিম অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১৪ টাঙ্গাইল যৌথভাবে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে আসামি স্বপনকে আটক করে।
র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪