ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগপত্র: সতর্কবার্তা ডারউইন টেস্টে স্মিথ-লিটনের কথার লড়াই: কী ঘটেছিল স্টাম্প মাইকে? সাত মাসে দেশে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করল ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস: সপ্তাহান্তে মাত্র পাঁচটি জাহাজ মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটকে ট্রাম্পের সমর্থন শ্যামল, মোজাম্মেল ও রুপাকে ২৪ আগস্ট ট্রাইবুনালে হাজিরের নির্দেশ বিএনপি কি সরকারে মিশে যাচ্ছে? মাঠের চিত্র নিয়ে বাড়ছে প্রশ্ন তারেক রহমানের দ্রুত ভারত সফর প্রয়োজন: দীনেশ ত্রিবেদী

নড়াইলে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৪৭৭ বার পড়া হয়েছে

নড়াইলে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে যোগ্যতা এবং মেধারভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন। ব্রিফিং এ পুলিশ সুপার এসব কথা জানিয়েছেন।
১৪ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১ টায় জেলা পুলিশ নড়াইল এর আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান । নড়াইল জেলায় জানুয়ারি-২০২৪ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের জন্য প্রাথমিকভাবে মোট ৮১১ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই এবং মাঠ পরীক্ষা সম্পন্ন করে ২০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ১০২ জন প্রার্থী কৃতকার্য হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল ১৩ মার্চ (বুধবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ১৫ জন পুরুষ ও ০৩ জন নারী মোট ১৮ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে
সাধারণ কোটা (পুরুষ)- ০৮ জন;
সাধারণ কোটা (নারী)- ০৩ জন;
মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ)- ০৫ জন এবং পুলিশ পোষ্য কোটা (পুরুষ)- ০২ জন।

১৪ মার্চ (বৃহস্পতিবার) উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে ১৫ জন পুরুষ ও ০৩ জন নারীসহ মোট ১৮ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয় । এছাড়া সাধারণ ও বিভিন্ন কোটায় ০৭ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ যথাযথভাবে সমাপ্ত করলে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোহাঃ মেহেদী হাসান মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি উত্তীর্ণদের উদ্দেশ্যে বলেন “সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তোমরা উত্তীর্ণ হয়েছো”। তিনি অকৃতকার্যদের হতাশ না হয়ে ভবিষ্যতে তারা আরো ভালো কিছু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীগণের অভিভাবকগণও তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকগণ সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের মধ্য দিয়ে তাদের সন্তানরা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ শহীদুজ্জামান, আরও আই, নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন

আপডেট সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪