ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: নিরাপত্তার শঙ্কায় ডিবিকে দেয়া হয়নি ডিভাইস নাটোরে ৩০ শিক্ষার্থীকে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান পাবনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক অপ্রতিম হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি ডিএমপির বিশেষ অভিযানে ৪৭৭ জন গ্রেপ্তার গর্তে ৮ মাস কাটানো দুই পা হারানো ইউক্রেনীয় সেনাকে ড্রোনে উদ্ধার জনগণের ভোট ছিনিয়ে নেয়া হয়েছে, মন্তব্য জামায়াত আমীরের ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

দিল্লিতে মোদীর বাসভবনের পাশের ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সন্নিকটে অবস্থিত ঐতিহ্যবাহী ‘রেসকোর্স মসজিদ’ খালি করার জন্য ৬ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। গত ১৯ অক্টোবর সোমবার জারি করা এই উচ্ছেদ নোটিশে মসজিদ ভবনটিকে অননুমোদিত বা অবৈধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, মোদীর বাসভবন এলাকার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধন অভিযানের অংশ হিসেবেই এই উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। এদিকে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও গত ৭ অক্টোবর থেকে মসজিদটির বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

মসজিদের ইমাম মোহাম্মদ হারুন এনডিএমসি ও ওয়াকফ বোর্ডের ভূমিকার সমালোচনা করে জানিয়েছেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং যাতায়াতের পথ রুদ্ধ করার পরেও ওয়াকফ বোর্ড কোনো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করছে না।

অন্যদিকে, এই ঐতিহাসিক মসজিদ ও এর সংলগ্ন কবরস্থান রক্ষার দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সংগঠনটি আইনি বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদ ভাঙার মতো কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে মোদীর বাসভবনের পাশের ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

আপডেট সময় : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬