
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সন্নিকটে অবস্থিত ঐতিহ্যবাহী ‘রেসকোর্স মসজিদ’ খালি করার জন্য ৬ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। গত ১৯ অক্টোবর সোমবার জারি করা এই উচ্ছেদ নোটিশে মসজিদ ভবনটিকে অননুমোদিত বা অবৈধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, মোদীর বাসভবন এলাকার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধন অভিযানের অংশ হিসেবেই এই উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। এদিকে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও গত ৭ অক্টোবর থেকে মসজিদটির বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
মসজিদের ইমাম মোহাম্মদ হারুন এনডিএমসি ও ওয়াকফ বোর্ডের ভূমিকার সমালোচনা করে জানিয়েছেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং যাতায়াতের পথ রুদ্ধ করার পরেও ওয়াকফ বোর্ড কোনো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করছে না।
অন্যদিকে, এই ঐতিহাসিক মসজিদ ও এর সংলগ্ন কবরস্থান রক্ষার দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সংগঠনটি আইনি বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদ ভাঙার মতো কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২