সংবাদ শিরোনাম :
হাসপাতালে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে যান।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh




























