ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিবন্ধনের শর্তে জীবিকা হারানোর শঙ্কায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা মৌলভীবাজারের বড়লেখায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস বিদেশে কর্মী গমন কমেছে ৩৩ শতাংশ, মধ্যপ্রাচ্যের বাজারে সংকট সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের টেকনাফে রান্নাঘরে মিলল বিশালাকার কিং কোবরা, বন বিভাগের উদ্ধার লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ আ.লীগ কার্যক্রমের দায়ে নেতা গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি বৃদ্ধিতে শিক্ষার্থীদের ক্ষোভ ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর বাতিল বিআরটি প্রকল্প, রূপান্তর ৬ লেনের মহাসড়কে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তারা বন্দরনগরী ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনাতেও হামলার কথা জানিয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এই দাবি করেন।

বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট চারটি হামলা চালিয়েছেন আনসারুল্লাহর যোদ্ধারা। এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর। হুতিদের দাবি অনুযায়ী, আরামকোর স্থাপনায় হামলার ফলে সেখানে আগুন ধরে যায় এবং দাম্মাম বিমানবন্দরে হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবিও করেছে গোষ্ঠীটি।

হুতি মুখপাত্র ইয়াহইয়া সারে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে সৌদি আরব কোনো হুমকি দিলে তার পরিণতি হবে বিপর্যয়কর ও অপ্রত্যাশিত। ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, হুতি বাহিনীর হামলায় দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সৌদি ও অন্যজন ভারতীয় নাগরিক। এছাড়া আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের

আপডেট সময় : ০৬:৪৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬