ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নামছে ৭ ফুট, বাড়ছে মহাবিপদের শঙ্কা মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু পরীমণি ও বুবলীকে নিয়ে সিনেমা নির্মাণের ভাবনায় চয়নিকা চৌধুরী বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ ইসরাইলের সাধারণ নির্বাচন: নেতানিয়াহুর ক্ষমতার ভবিষ্যৎ কি ঝুঁকিতে? ভোলাহাটে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ এলডিসি উত্তরণে রপ্তানি খাতে ৬৩৮ কোটি ডলারের ঝুঁকি দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ প্রাণহানি, ফরিদপুরে মা-ছেলেসহ ৬ জনের মৃত্যু

নির্বাচনের আগে ইরান তেলের দাম বাড়াচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি দাবি করেন যে, ইরান এ উদ্দেশ্যে হামলার ঘটনা সাজিয়ে প্রচার চালাচ্ছে। ট্রাম্পের ভাষ্যমতে, সংঘাত শুরুর আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে তেলের পরিবহন বৃদ্ধি পেয়েছে, তবুও ইরান দাম বাড়ানোর কৌশল অবলম্বন করছে।

এদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘স্টিল ওয়াল’ ১০০ দিনে পদার্পণ করেছে। তাদের দাবি, এই অবরোধের কারণে ইরান প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ব্যর্থ হয়েছে। সেন্টকমের মতে, এই অবরোধের ফলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর তহবিলের জোগান সীমিত হয়েছে, যা আগে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, অপরাধী চক্র ও সশস্ত্র গোষ্ঠীর অর্থায়নে ব্যবহৃত হতো।

অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, তেহরান তাদের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় ফিরবে না এবং হরমুজ প্রণালিও বন্ধ থাকবে। তবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়ার পথ তৈরি হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন হামলার ঘটনা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার বাংলাদেশ সময়ের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের আগে ইরান তেলের দাম বাড়াচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৮:০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬