ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই প্রযুক্তিতে দ্রুত ধরা পড়ছে ত্রুটি, সাইবার ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দের আদেশ ঢাকার বাজারে শীতের সবজি ও ডিমে স্বস্তি, বেড়েছে মুরগির দাম ভারতে গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে আহত শত শত মুসলিম চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুট হওয়া চিনি উদ্ধার ভোলায় ইউপি নির্বাচন: ভেদুরিয়ায় জনসংযোগ ও উন্নয়নের প্রতিশ্রুতি জাকিরের কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে আদাবর ছাত্রদলের নয়েন গ্রেপ্তার ভালভার্দের নতুন ভূমিকায় রিয়াল মাদ্রিদের কৌশলগত চমক ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

ভারতে গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে আহত শত শত মুসলিম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগে শত শত সন্দেহভাজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, এসব ঘটনার বেশির ভাগেরই শিকার হয়েছে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী। প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের গুলির ঘটনা ভারতের আইনের শাসনকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

পুলিশের নিজস্ব প্রকাশ করা ভিডিও ফুটেজগুলোতে প্রায় একই ধরনের দৃশ্য দেখা যায়। অন্ধকার রাতে পায়ে গুলিবিদ্ধ একজন ব্যক্তিকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় এবং পুলিশ সদস্যরা তাকে ঘিরে নিয়ে যাচ্ছে। এপি জানায়, অপরাধ দমনের ব্যাপক অভিযানের অংশ হিসেবে এসব গুলির ঘটনাকে উপস্থাপন করছে পুলিশ। প্রশাসনের দাবি, আত্মরক্ষার্থেই সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে মানবাধিকারকর্মী, স্থানীয় বিচারক ও বিরোধী দলের নেতাদের মতে, এই ধরনের কর্মকাণ্ড বিচারবহির্ভূত শাস্তি ও ভীতি প্রদর্শনের শামিল।

ভারতে গরু সুরক্ষার বিষয়টি হিন্দুধর্মীয় বিশ্বাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অনুসন্ধানে দেখা গেছে, গরু পাচারের অভিযোগে মুসলিমদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। নয়াদিল্লিভিত্তিক মানবাধিকার আইনজীবী মঙ্গলা ভার্মা এই পরিস্থিতিকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তার মতে, পুলিশের নিয়মিত চর্চায় পরিণত হয়েছে এই বিষয়টি; যেখানে তদন্তের পরিবর্তে কাউকে গুলি করে আহত বা হত্যা করাই যেন বিচার সম্পন্ন হওয়ার সমতুল্য হয়ে দাঁড়িয়েছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগে প্রায় ৬৫০টি ঘটনায় সন্দেহভাজনদের গুলি করে আহত করেছে পুলিশ। এপি নিজস্বভাবে ২০০টিরও বেশি ঘটনার নমুনা যাচাই করেছে, যার বিপুল সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে ভুক্তভোগীরা মুসলিম। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই সন্দেহভাজনদের হাঁটুর নিচে গুলি লেগেছে। যেহেতু অনুসন্ধানটি শুধুমাত্র পুলিশের প্রকাশ করা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে, তাই প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উত্তর প্রদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা অমিতাভ যশ এপিকে জানিয়েছেন যে, পুলিশকে কেবল আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। তিনি দাবি করেন, মাথাপিছু হিসাবে যুক্তরাষ্ট্রের পুলিশের তুলনায় উত্তর প্রদেশের পুলিশ অনেক কম সন্দেহভাজনকে হত্যা ও আহত করেছে।

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০: ৪০আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০০: ৪২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারতে গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে আহত শত শত মুসলিম

আপডেট সময় : ১২:৪৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬