ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, গ্রাহক তথ্য ফাঁসের শঙ্কা ফ্রান্সে বিক্ষোভে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা জরুরি সংস্কারে শনিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস বন্ধ স্থল অভিযান চালালে ইরান বিদেশি বাহিনীর কবরস্থান হবে: আইআরজিসি প্রেমের গল্পে বিক্রান্তের অভিনয়ে মুগ্ধ হারলিন শেঠি মোহাম্মদপুরে ৭ মামলার আসামি গ্যাং নেতা ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার মোদি সরকারের চ্যালেঞ্জ হয়ে উঠছেন বাম ছাত্রনেত্রী নেহা বোরা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে হস্তান্তর, বগুড়ায় দাফন অবসর নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন নেইমার মালয়েশিয়ায় অভিযানে ৬৫ হাজারের বেশি আটক, তীব্র আতঙ্কে বাংলাদেশিরা

স্থল অভিযান চালালে ইরান বিদেশি বাহিনীর কবরস্থান হবে: আইআরজিসি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানি ভূখণ্ডে যেকোনো ধরনের স্থল অভিযান চালানো হলে তা আগ্রাসী বিদেশি বাহিনীর জন্য ‘কবরস্থানে’ পরিণত হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি সম্ভাব্য বিদেশি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এ মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এই খবর নিশ্চিত করেছে।

জাভানি বলেন, শত্রুপক্ষ যদি স্থলপথে কোনো অভিযান পরিচালনার ভুল সিদ্ধান্ত নেয়, তবে আক্রমণকারীদের জন্য ইরানকে একটি মৃত্যুপুরীতে রূপান্তর করা হবে। তিনি মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন তোলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা ও সামরিক ঘাঁটিতে মার্কিন সেনারা নানা ধরনের সীমাবদ্ধতার মুখে রয়েছে। এমন এক পরিস্থিতিতে তারা কীভাবে সম্পূর্ণ অচেনা ও অপরিচিত একটি ভূখণ্ডে প্রবেশ করে নিজেদের অবস্থান টিকিয়ে রাখবে?

আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা আরও জোর দিয়ে বলেন, শত্রু রাষ্ট্রগুলো যে পথ দিয়েই ইরানের ভেতরে প্রবেশের চেষ্টা করুক না কেন, তারা এখানে নিশ্চিত পরাজয় ও ধ্বংসের মুখেই পড়বে। শত্রুরা যদি এমন মারাত্মক ভুল করে বসে, তবে বিদেশি আগ্রাসী সেনাদের জন্য এ দেশকে এক বধ্যভূমিতে পরিণত করা হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

স্থল অভিযান চালালে ইরান বিদেশি বাহিনীর কবরস্থান হবে: আইআরজিসি

আপডেট সময় : ০৩:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬