ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় পুলিশকে পিটিয়ে মাদক মামলার আসামি ছিনতাই প্রবাসী মা ও সন্তানদের মানসিক সংকট: একাকিত্বের অর্থনীতি ও বাস্তবতা জামনগরে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুদাসপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে এপস্টিনের সঙ্গে মন্ত্রী হরদীপ পুরির বৈঠকের ছবি নিয়ে তোলপাড় সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো জেদ্দা মিশন অভিনয় এখন প্রভার কাছে ‘সেকেন্ড চয়েস’, জানালেন কারণ নরসিংদীর মাধবদীতে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৫ জন ঢাকায় ফেক নিউজ নিয়ন্ত্রণে ভারসাম্য জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ওসমানীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কেন্দ্রীয় কালীমন্দির সার্বজনীন পূজামণ্ডপ, তেরোহাতি সার্বজনীন পূজামণ্ডপ ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তাহসিনা রুশদীর লুনা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় উৎসবে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ সুন্দর রাখা ও উৎসবের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ওসমানীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা

আপডেট সময় : ০৪:৩০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬