
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কেন্দ্রীয় কালীমন্দির সার্বজনীন পূজামণ্ডপ, তেরোহাতি সার্বজনীন পূজামণ্ডপ ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তাহসিনা রুশদীর লুনা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় উৎসবে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ সুন্দর রাখা ও উৎসবের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২