ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত, রক্ষা পেল বড় ভাই প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’ ওসমানীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা সৌদিতে প্রবাসী সুইটির মৃত্যুদণ্ড কার্যকর, টাঙ্গাইলে স্বজনদের বিলাপ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জনের প্রাণহানি, আহত ৩২ ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রুহুল কবির রিজভী ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সিলেটের ৮ ছাত্রদল নেতাকে শোকজ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, নিতেন ৭০% ভাগ মুম্বাইয়ে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা

ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায়সংগত অধিকার আদায়ের লক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

সোমবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের। সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির ভিত্তিপ্রস্তর। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হলে প্রথমেই শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা ও মর্যাদা সুনিশ্চিত করতে হবে।

ভোলা জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা সেক্রেটারি মো. আমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মো. কামাল উদ্দিন।

সম্মেলনের এক পর্যায়ে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য তিনজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের হাতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। সম্মেলনের বক্তারা প্রাথমিকে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬