
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায়সংগত অধিকার আদায়ের লক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
সোমবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের। সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির ভিত্তিপ্রস্তর। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হলে প্রথমেই শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা ও মর্যাদা সুনিশ্চিত করতে হবে।
ভোলা জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা সেক্রেটারি মো. আমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মো. কামাল উদ্দিন।
সম্মেলনের এক পর্যায়ে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য তিনজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের হাতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। সম্মেলনের বক্তারা প্রাথমিকে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২