ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জনের প্রাণহানি, আহত ৩২ ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রুহুল কবির রিজভী ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সিলেটের ৮ ছাত্রদল নেতাকে শোকজ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, নিতেন ৭০% ভাগ মুম্বাইয়ে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা মানবজমিনের সংবাদের পর অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আইসিসির স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর

টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে অভিনেতা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ। সালমানের বাড়ির আশপাশের এলাকায় যাতায়াতকারী গাড়িগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত গত রবিবার, যখন মুম্বাইয়ের জুহুতে একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন বাহিনীর সহায়তায় তাদের ধরা হয়, যখন তারা দিল্লিগামী একটি ট্রেনে ভ্রমণ করছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহারাষ্ট্রের এবং বাকি দুইজন হরিয়ানার বাসিন্দা। তারা ঘটনার পর থেকেই পলাতক ছিল বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের ধারণা, হামলাকারীরা প্রশিক্ষিত ছিল এবং গুলি চালানোর আগে টাইগারের গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভয়েস মেসেজ ঘিরে এই হামলার তদন্তে নতুন মোড় এসেছে। অভিযোগ রয়েছে, লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর পক্ষ থেকে টাইগারকে হুমকি দেওয়া হয়েছিল এবং সেখানে সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের বিষয়টিও উল্লেখ ছিল। এছাড়া অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করে একটি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে অনিল পণ্ডিত ও হরমন সন্ধুর নাম উল্লেখ করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে যে, টাইগারকে আগে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন। পাশাপাশি সালমান খানের সঙ্গে কাজ চালিয়ে গেলে মুম্বাইয়ের অন্যান্য তারকাদেরও আক্রমণের হুমকি দেওয়া হয়েছে। পোস্টের শেষে লেখা হয়েছে, “এ বার অপেক্ষা করুন, তার পর কী হয় দেখুন।” তবে এই পোস্টের সঙ্গে হামলাকারীদের সরাসরি কোনো যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরবেলা মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। সেই ঘটনার কথা মাথায় রেখেই ফের সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ

আপডেট সময় : ১২:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬