ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী আইনের চোখে সবাই সমান, কেউ ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী মানবদেহ কি ভবিষ্যতে পুনরুজ্জীবিত করা সম্ভব? বিজ্ঞান কী বলে হবিগঞ্জে মহাসমারোহে কুমারী পূজা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ইউক্রেন যুদ্ধে স্টারশিল্ডের গতি সীমিতকরণ নিয়ে বিতর্ক সালমান খানকে ফের হত্যার হুমকি, অডিও বার্তায় চাঞ্চল্য নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজা মণ্ডপ ধীরে ধীরে মৃত্যু বরণ না করে জীবনকে উপভোগ করার আহ্বান সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন ওসমানী উদ্যানে ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল সংযোগ দেওয়ার প্রযুক্তি স্টারলিংক মোবাইল সেবা নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রচলিত মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে দুর্গম এলাকায় যোগাযোগের সুযোগ থাকায় সেবাটির সুবিধা ও খরচ নিয়ে কৌতূহল বাড়ছে।

প্রাথমিক অফার অনুযায়ী, বাংলালিংকের নির্দিষ্ট কিছু ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে এই সুবিধাটি অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যাবে। অফারের প্রথম মাসে বাংলালিংকের যেকোনো ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাক ব্যবহার করলেই স্টারলিংক মোবাইল সুবিধাটি বিনা মূল্যে উপভোগ করা সম্ভব।

পরবর্তী মাস অর্থাৎ দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট কিছু মাসিক ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গেই এ সুবিধা সীমাবদ্ধ থাকবে। এছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারের জন্য প্রতি মাসে পাঁচটি খুদে বার্তা বা এসএমএস বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এই সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোনো স্যাটেলাইট ডিশ বা সংযোগযন্ত্র কেনার প্রয়োজন হবে না। তবে স্টারলিংক মোবাইল সেবার জন্য আলাদা কোনো মাসিক মূল্য বা সব প্যাকের বিস্তারিত দাম এখনো প্রকাশ করা হয়নি। তাই সুনির্দিষ্ট খরচের তথ্য জানতে গ্রাহকদের বাংলালিংকের হালনাগাদ প্যাক ও অফারগুলো যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকদের মনে রাখতে হবে, স্টারলিংক সুবিধাটি অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া গেলেও সংশ্লিষ্ট ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

আপডেট সময় : ০৮:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬