ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলনরত শিক্ষার্থীদের দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাকে প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার খাতিরে তাকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়।

ক্যাম্পাস থেকে বের হওয়ার আগে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের সামনে একটি কঠোর শর্ত জুড়ে দেন। তারা সাফ জানিয়ে দেন যে, আর যেন কোনোভাবেই তাকে ক্যাম্পাসে ফিরে না আসতে দেওয়া হয়। প্রশাসনিক ভবনের নিচে মাইক হাতে এক শিক্ষার্থী এই শর্ত ঘোষণা করলে উপস্থিত শিক্ষার্থীরা উপাচার্যকে লক্ষ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।

এর আগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপাচার্যকে উদ্ধার করতে ক্যাম্পাসে পৌঁছান। জেলা প্রশাসক জানান, উপাচার্য নিজের নিরাপত্তা চেয়েছেন এবং শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। তাকে হাসপাতালে নেওয়ার কথা জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সোমবার (১২ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্য শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা বহিরাগতদের নিয়ে প্রবেশের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি জোরদার করেন এবং প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।

গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকেই চুয়েটে অচলাবস্থা চলছে। সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এছাড়া উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম

আপডেট সময় : ০৯:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬