ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩ হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা

কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় নতুন সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এই তালিকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তৃণমূল নেতাদের দাবি অনুযায়ী, নতুন এই তালিকায় ৩০টিরও বেশি সার ডিলারশিপ আওয়ামী লীগ নেতাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় কৃষিমন্ত্রীর শ্যালকের দুই বন্ধু এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন জসিমের ব্যক্তিগত সহকারী মোশাররফ হোসেনের নামও রয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

এদিকে, ডিলারশিপ পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ সামনে এসেছে। চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ আলম অভিযোগ করেছেন যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান আবেদনকারীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা করে ঘুস নিয়েছেন। তিনি জানান, চান্দিনার ১৪টি ইউনিয়নের মধ্যে ৫টিতে বিএনপি নেতারা ডিলারশিপ পেলেও বাকি ৯টিতে আওয়ামী লীগ নেতারা নিয়োগ পেয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান। তিনি দাবি করেন, তিনি কোনো নীতিমালার বাইরে কাজ করেননি এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবেই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড়

আপডেট সময় : ০১:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬