
কুমিল্লায় নতুন সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এই তালিকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তৃণমূল নেতাদের দাবি অনুযায়ী, নতুন এই তালিকায় ৩০টিরও বেশি সার ডিলারশিপ আওয়ামী লীগ নেতাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় কৃষিমন্ত্রীর শ্যালকের দুই বন্ধু এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন জসিমের ব্যক্তিগত সহকারী মোশাররফ হোসেনের নামও রয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
এদিকে, ডিলারশিপ পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ সামনে এসেছে। চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ আলম অভিযোগ করেছেন যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান আবেদনকারীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা করে ঘুস নিয়েছেন। তিনি জানান, চান্দিনার ১৪টি ইউনিয়নের মধ্যে ৫টিতে বিএনপি নেতারা ডিলারশিপ পেলেও বাকি ৯টিতে আওয়ামী লীগ নেতারা নিয়োগ পেয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান। তিনি দাবি করেন, তিনি কোনো নীতিমালার বাইরে কাজ করেননি এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবেই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২