ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা এপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘নিরাপদ দেশ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার এ তথ্য জানিয়েছেন। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান স্থিতিশীল সরকার ও সামগ্রিক পরিস্থিতির কারণে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন কমিশনার ম্যাগনাস ব্রুনার। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ইইউ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কমিশনার ম্যাগনাস ব্রুনার।

ব্রুনার জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। একই সঙ্গে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি বৈধ পথে অভিবাসনের সুযোগ সম্প্রসারণে ইইউ সহযোগিতা দিতে প্রস্তুত বলেও তিনি আশ্বস্ত করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং বৈধ পথে বিদেশে কর্মী পাঠানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, অনিয়মিত অভিবাসন বন্ধ এবং অভিবাসন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া বৈধ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ

আপডেট সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬