ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইনি পরামর্শ গ্রহণ, মামলা-সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং আদালতের বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে চলতি বছরের প্রথম নয় মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে মোট ৭ হাজার ৩২৮টি কল এসেছে। সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব কল করা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই হেল্পলাইনে ৭৭৪টি কল এসেছে। এর মধ্যে ১১১টি কল করা হয়েছিল আইনি পরামর্শের জন্য এবং ১৮৪টি কল করা হয়েছিল মামলার তথ্য জানার উদ্দেশ্যে। সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করা হয়েছে। একই মাসে ১০৩ নম্বরে কল করে সাড়া না পাওয়ার অভিযোগ জানিয়ে ৩৮০টি কল রেকর্ড করা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট অনিয়মের বিষয়ে সেপ্টেম্বর মাসে ২০টি কল এসেছে, যার মধ্যে দায়িত্বে অবহেলা, সেবা প্রদানে বিলম্ব এবং অসদাচরণের অভিযোগ রয়েছে। এর মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের অনুলিপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া এবং দ্রুত মামলা নিষ্পত্তির আবেদনসহ মোট ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি ছয়টি অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সেপ্টেম্বর মাসে ৭৯টি কল আসে, যা সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় অভিযোগকারীদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, প্রধান বিচারপতির নির্দেশে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টারটি উদ্বোধন করা হয়। বর্তমানে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বর এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ১০৩ নম্বরেও এই সেবা কার্যক্রম চালু রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল

আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬