ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

বিপিএম পদক পেলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার- মোহাম্মদ নূরে আলম

নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

বিপিএম পদক পেলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার- মোহাম্মদ নূরে আলম

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:-

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক পেয়েছেন জয়পুরহাটের মানবিক পুলিশ সুপার নামে পরিচিত মোহাম্মদ নূরে আলম ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নূরে আলমের হাতে পুরস্কার ও পদক তুলে দেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ওয়ারেন্ট তামিলে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছিল। জয়পুরহাট জেলা পুলিশ মামলা তদন্তের পর আদালতে প্রেরিত পুলিশ রিপোর্টের উপর কোর্টের সাজা প্রদানের শতকরা হার ৬৭ দশমিক ৬৮ ভাগ। যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়াও ওয়ারেন্ট তামিলসহ তিন ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম গণমাধ্যম কর্মীদের বলেন, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ বিপিএম-সেবা পদক প্রাপ্তি আমার ধারাবাহিক সাফল্যের ফসল। কাজের স্বীকৃতি পেলে ভালো লাগার পাশাপাশি দায়িত্ব ও বেড়ে যায়। ধারাবাহিক ভাবে সারা বাংলাদেশে জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করে জেলা পুলিশ।

এ ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে। এজন্যও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক ও পুরস্কার পাওয়াই জেলার প্রাচীন ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাব,আক্কেলপুর জয়পুরহাটের সভাপতি সাঃসম্পাদকসহ সকল সাংবাদিক ও সদস্য বৃন্দারা (বিপিএম) পদকপ্রাপ্ত জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম”কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিএম পদক পেলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার- মোহাম্মদ নূরে আলম

আপডেট সময় : ০৭:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪