ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালে ভর্তি জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০ অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ চালু, বাংলাদেশ কবে পাবে? দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার টাকা ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় গোপনের অভিযোগ মার্কিন সিনেটরের ইউক্রেনে রুশ হামলায় ৭৮ প্রাণহানি, যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জেলেনস্কি ২০টি খালকে মডেল হিসেবে গড়ে তুলবে সরকার: উপকৃত হবে ২৪০০ পরিবার জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার দখল করা দোকান সিলগালা উপাচার্যকে চেয়ারে বসালেন ভূমিমন্ত্রী, বললেন ‘দুষ্কৃতকারীদের কোনো দলীয় পরিচয় নেই’ মাইক্রোসফটসহ ৮ শীর্ষ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্তে ৯ বিশ্ববিদ্যালয়

রাজধানীর মহাখালীতে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ১৬ মিনিট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ব্যস্ততম মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ নামের একটি এসি বাসে বৃহস্পতিবার আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি শেরপুর থেকে মহাখালী টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় বাসটি খালি অবস্থায় দাঁড়িয়ে ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাজধানীর মহাখালীতে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ১৬ মিনিট

আপডেট সময় : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬