ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’ ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড

দামুড়হুদায় প্রেমফাঁদে ফেলে ৪.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রজনী খাতুন (২৪) নামে এক তরুণীর বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণী দামুড়হুদা সদর ইউনিয়নের দশমীপাড়ার বাসিন্দা শহিদ আলী বাবুর মেয়ে। ভুক্তভোগী রেজাউল করিম সবুজ কুমিল্লা জেলার ঘোলপাশা ইউনিয়নের হাজী এলাকার মৃত নুর আহাম্মদ আলীর ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

ভুক্তভোগী রেজাউল করিম সবুজ জানান, প্রায় পাঁচ বছর আগে একটি রং নাম্বারের সূত্র ধরে রজনী খাতুনের সাথে তার পরিচয় হয়। শুরুতে মুঠোফোনে মাঝে মধ্যে কথা হলেও ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে রজনী দামুড়হুদা থেকে কুমিল্লায় গিয়ে সবুজের সাথে সরাসরি দেখাও করেন। মুঠোফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

সবুজের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে রজনী বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের নানা সমস্যা ও নিজের চিকিৎসার কথা বলে তার কাছ থেকে টাকা দাবি করতে থাকেন। একটি ছোট অস্ত্রোপচারের কথা বলে টাকা চাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিকাশসহ নানা মাধ্যমে তিনি মোট ৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীর দাবি, রজনীর পরিবারের জমি বিক্রি হলে তার কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে তিনি বিভিন্ন সময়ে ধার হিসেবে টাকা দিয়ে যান, কিন্তু পরবর্তীতে টাকা ফেরত চাইলে রজনী তা দিতে অস্বীকার করেন।

এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে রেজাউল করিম সবুজ কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দামুড়হুদায় প্রেমফাঁদে ফেলে ৪.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬