ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের প্রয়োজনে বিমান কিনছে বাংলাদেশ, কোনো পক্ষকে খুশি করতে নয় ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর কব্জায় সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নিহত ৩ ও আহত ৩৬ বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: পাঁচ মাসে ৩৯ খুন ভুল করে নাটোর স্টেশনে নেমে ল্যাপটপ ও ক্যামেরা হারালেন জার্মান পর্যটক যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কঙ্গো নদীতে দুটি নৌকার ভয়াবহ সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভোরে পশ্চিম ইকুয়েটর প্রদেশের লুকোলেলা অঞ্চলের নগোম্বে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন ম্পুটু জানিয়েছেন, রাজধানী কিনশাসা থেকে মবান্দাকা যাওয়ার পথে একটি বাণিজ্যিক নৌকার সঙ্গে মঙ্গালা প্রদেশ থেকে কিনশাসাগামী যাত্রীবাহী নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় যাত্রীবাহী নৌকাটিতে ১৬৩ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের ফলে নৌকাটি ডুবে যায় এবং বর্তমানে এটি নদীর প্রায় ১২ মিটার গভীরে রয়েছে। ঘটনার পর থেকে ৫৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত নদী থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে। তবে অনেক নিহতকে স্বজনরা উদ্ধার করে অন্যত্র দাফন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় বহু যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, কঙ্গোর নদীতীরবর্তী এলাকাগুলোতে যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। তবে নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তাবিধি না মানা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে দেশটিতে প্রায়ই এ ধরনের ভয়াবহ নৌদুর্ঘটনা ঘটে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬