ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

শাহজালাল বিমানবন্দরে জুতায় লুকানো ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ‘ইকে০৫৮২’ ফ্লাইটের রানওয়ে এলাকায় সিআইআইডি’র কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। তল্লাশির এক পর্যায়ে দুই বিমানকর্মীর জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

আটক হওয়া দুই বিমানকর্মী হলেন মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। তারা দু’জনই বিমানবন্দরে এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত। এই স্বর্ণ পাচারের সঙ্গে আর কারা জড়িত, চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এটি কার কাছে পৌঁছানোর কথা ছিল—সেসব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

শাহজালাল বিমানবন্দরে জুতায় লুকানো ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬